নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়াইল সদর থানা ও ডিবি কর্তৃক দু'টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার


মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজু সরদার (৩০) নড়াইল জেলার সদর থানাধীন ফেদী গ্রামের মোঃ চান সরদারের ছেলে এবং মোঃ বায়েজিদ শেখ (২৪) একই গ্রামের মোঃ মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে। গত ১১ জুলাই'২৪ রাত ২২ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০৩ নম্বর চন্ডীবরপুর ইউপি এর অন্তর্গত ফেদী গ্রামস্থ আসামি মোঃ বায়েজিদ শেখ (২৪) এর বসতবাড়ির পরিত্যক্ত দোচালা টিনের ঘরের মধ্য হতে তাদেরকে আটক করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ) মোঃ মারুফ আহমেদ ও এএসআই(নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


অপরদিকে অদ্য ১২ জুলাই'২৪ দুপুর ১৪.২০ ঘটিকার সময় মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন গুপীকান্তপুর জনৈক আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।   


নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর