নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

 

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  অদ্য মঙ্গলবার (০১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর(ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা(২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির(৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদার(৪৫), কোমখালী গ্রামের  মৃত ফসিয়ার রহমানের ছেলে  মোঃ সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মোঃ আক্তার হোসেন বিল্লাল(৫০), আগদিয়া গ্রামের  মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম(৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা(৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মাকিবুর রহমান(৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ মুস্তাহিদ হোসেন(৩৫), শেখপাড়া গ্রামের মোঃ জবির মোল্যার ছেলে মোঃ কুরবান মোল্যা (৪৫)।


গ্রেফতারকৃত আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

এ ঘটনায় ঐ দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলাটি দায়ের করে।

আরও খবর