নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়াইলে চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪


নড়াইলে চোরাই মালামাল উদ্ধারসহ চুরির সাথে সম্পৃক্ত চার জনকে আটক করেছে নড়াইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এ সময় ২টি ল্যাপটপ, ১টি স্মার্ট টিভি, ১টি রিমোট, ১টি ল্যাপটপ ব্যাগ, ২টি ল্যাপটপ চার্জার, ১টি স্কুল ব্যাগ, ১টি কাঁথা এবং অপরাধকল্পে ব্যবহৃত ২টি লোহার শাবল ও ১টি লোহার রড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর থানার নবগ্রামের জনৈক বাদশা খাঁর ছেলে সৈকত খাঁ (২৬) ও  চর জোকা গ্রামের মোঃ মালেক শেখের ছেলে মোঃ জুয়েল মাহমুদ শেখ (২৬), শালিখা থানার পুলুম গ্রামের ফেরদৌস মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (২৮) ও সোহরাব মজুমদারের ছেলে কবির মজুমদার(৪০)।

প্রসঙ্গত, ২৮ জুন ২০২৩খ্রিঃ তারিখে নড়াইল সদর থানাধীন দূর্গাপুর গ্রামের শেখ মোস্তফা কামাল সপরিবার শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার বাড়িতে চুরির সুযোগ নেয় দুর্বৃত্তরা। ১ জুলাই প্রতিবেশী রোকেয়া বেগম তার ঘরের মেইন দরজার পাল্লা খোলা দেখে। তিনি কাউকে না পেয়ে বাড়ির মালিককে ফোন করে। সংবাদ পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখে তিনি বিষয়টি তাৎক্ষণিক সদর থানা পুলিশকে অবগত করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। ৬ জুলাই যৌথ অভিযান চালিয়ে আসামি সৈকত খাঁকে নড়াইল সদর থানাধীন মহিষখোলা তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যান্য আসামিদের গ্রেফতার ও চোরাই মালামাল জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত স্বীকার করে যে, গত ১ জুলাই রাতে বাড়ির ছাদে উঠে লোহার শাবল ও রড দিয়ে চিলে কোঠার ইটের গাথুনি খুলে ঘরে প্রবেশ করে মালামাল চুরি করে এবং চোরাই মালামাল গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের নিকট বিক্রয় করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য চোরাই মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর