নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঘোষপালা ফাযিল (ডিগ্রী) মাদরাসা


ময়মনসিংহের নান্দাইলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৩  উপলক্ষ্যে নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরতে উপজেলা পর্যায়ে ঘোষপালা ফাযিল (ডিগ্রী)  মাদরাসা প্রথম স্থান অর্জন করে।


রবিবার (২৬ মার্চ) সকালে চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই কুচকাওয়াজ ও শারীরিক কসরত  অনুষ্ঠিত হয়।


কুচকাওয়াজ ও শারীরিক কসরতে ঘোষপালা ফাযিল (ডিগ্রী)মাদরাসার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।এতে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে দেশাত্মবোধক সংগীতের সঙ্গে শিক্ষার্থীদের প্রাণবন্ত ও চমৎকার উপস্থাপনায় কুচকাওয়াজ ও শারীরিক কসরত নৈপুণ্য মুগ্ধ করেছে উপস্থিত সব দর্শককে।এসময় স্বাধীনতার বিভিন্ন দিক,মহান মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন,২১ ফেব্রুয়ারি, বর্তমান সরকারের উন্নয়ন ইত্যাদি দর্শকদের সামনে সুন্দরভাবে তুলে ধরা হয়।


অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন ১ম স্থান অর্জনকারী ঘোষপালা ফাযিল (ডিগ্রী)  মাদরাসার অধ্যক্ষ আবুল হাসান মো.এনামুল হকের হাতে পুরস্কার তুলে দেন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ।

আরও খবর