জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময়



ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে রাজাপুর ফাজিল মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।


রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজাপুর ফাজিল মাদরাসার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


রাজাপুর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাদিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।


বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং তাদের মেধা ও দক্ষতা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।মতবিনিময় সভায় মাদরাসার সকল শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 


সভায় শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর