দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নান্দাইলে ক্যানসার ও কিডনি রোগীদের মাঝে ৮ লাখ টাকার চেক বিতরণ




সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইলে  ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ৮ লাখ  টাকার চেক বিতরণ করা হয়েছে। 


বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক  বিতরণ করা হয়।  


উপজেলা সমাজসেবা অফিসার মো.ইনসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন প্রমুখ। 


প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,সমাজের অসহায় ও হতদরিদ্র যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেননা। তাদের আর্থিকভাবে মানবিক সহায়তা দিচ্ছেন বর্তমান জনবান্ধব সরকার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

Tag
আরও খবর