নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নাগেশ্বরী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা সভাপতি নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইউসুফসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​মতবিনিময়কালে নেতৃবৃন্দ নাগেশ্বরীতে গত ২৪ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ঐতিহ্যগতভাবে নাগেশ্বরী উপজেলাকে কেন ‘দ্বিতীয় চরমোনাই’ হিসেবে আখ্যায়িত করা হয়—নবাগত ইউএনওর কাছে তার ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এছাড়া দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় নানা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগের সাথে শোনেন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো নীতিবাচক ও উন্নয়নমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

​সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মজীবনের সাফল্য এবং নাগেশ্বরী উপজেলার সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag
আরও খবর