আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে নাগেশ্বরী উপজেলার ৬৩টি পূজামণ্ডপের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রতিমা তৈরির কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে জেলা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এলাকাটির বিভিন্ন প্রতিমা নির্মাণ স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং নাগেশ্বরী থানা পূজা উদযাপন কমিটির সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোট ৬৩টি পূজামণ্ডপের জন্য বর্তমানে চারটি প্রধান কেন্দ্র বা পয়েন্টে প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে: নাগেশ্বরী কলেজ মোড়: ১২টি প্রতিমা, গাগলা বাজার: ১৬টি প্রতিমা, গোবর্ধনকুঠি নেওয়াশী: ২৫টি প্রতিমা, ডাকনিরপার (ভিতরবন্দ): ১০টি/৯টি প্রতিমা।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা মৃৎশিল্পীদের সাথে নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পরামর্শ দেন। কারিগরদের কাজের স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা ও প্রয়োজনীয় পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা যাতে সম্পূর্ণ শান্তিময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সব ধরণের সহযোগিতা প্রদান করবে।
৬ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে