নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা

​নাগেশ্বরী উপজেলা সদর এলাকায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও নিবন্ধন যাচাইয়ে যৌথ তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে বৈ বৈধ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৩টি স্বনামধন্য হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ‘বগুড়া দই ঘর’-এ অভিযান চালিয়ে মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং গ্রিল তৈরিতে ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বৈধ নিবন্ধন সনদ ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, ‘নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্সসংক্রান্ত অনিয়মের দায়ে ৮ হাজার টাকা এবং ‘এশিয়া সুইট অ্যান্ড রেস্টুরেন্ট’-এর রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসনপত্র নোংরা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানে লাইসেন্সহীনতার জন্য ‘বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪’ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পৃথকভাবে এসব অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযান পরিচালনকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​এদিকে, খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখতে ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ফেরাতে প্রশাসনের এমন সময়োপযোগী ও আইনি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।

Tag
আরও খবর