নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা

​সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত ও চরাঞ্চলের গণমানুষের কথা তুলে ধরা ‘তাজু ভাই ২.০’ নামখ্যাত তাইজুল ইসলাম তাজু এবার পেশাদার সাংবাদিকতায় যুক্ত হলেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা তাজুকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে সংবাদমাধ্যম ‘টাইমস টুডে’।

​সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সম্পাদক মাসুম খান আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। পরবর্তীতে তাজু ভাই নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে নিয়োগপত্র গ্রহণের ছবি ও অনুভূতি শেয়ার করেছেন।

​পেশায় রাজমিস্ত্রির সহকারী হলেও তাজু ভাই মূলত অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তৃণমূলের মানুষের নানা সমস্যা ও সামাজিক বাস্তবতা তুলে ধরছিলেন। গত ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে একটি ভিডিওতে জিলাপি বিক্রেতাকে "জিলাপি আজকে কত করে বেচতেছেন? সরকারি রেটে?" প্রশ্ন করে তিনি আলোড়ন সৃষ্টি করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে মূলধারার একাধিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে তার বাড়িতে পৌঁছায় এবং দেশজুড়ে তার সহজ-সরল উপস্থাপন ব্যাপক প্রশংসিত হয়।

​তাজু ভাইয়ের এমন উদ্যোগকে সচেতন মহল ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতার চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এতদিন তার কাজকে মানুষ ভালোবাসলেও আনুষ্ঠানিকভাবে তাকে কোনো সংবাদমাধ্যম কাজের সুযোগ বা স্বীকৃতি দেয়নি।

​এ বিষয়ে টাইমস টুডের সম্পাদক মাসুম খান বলেন:​"তাজুর নাগরিক সাংবাদিকতার দক্ষতা ও সমাজের বাস্তবতা তুলে ধরার ক্ষমতা দারুণ। ভাইরাল হওয়ার পর অনেকে আলোচনা করলেও তাকে কেউ কাজের সুযোগ দেয়নি। আমরা সেই জায়গা থেকেই তাজুলকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সুযোগ করে দিয়েছি। তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা হবে।"

​নাগেশ্বরীর চরাঞ্চলের সাধারণ তরুণ তাজু ভাইয়ের এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

Tag
আরও খবর