নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

নাগেশ্বরীতে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল ও সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুন মঙ্গলবার নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি এবং নাগেশ্বরী পৌর হল রুমে পৃথকভাবে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

​"মাদককে না বলি, সুস্থ সমাজ জীবন গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে নাগেশ্বরী পৌর যুব সংগঠন, নাগেশ্বরী, কুড়িগ্রাম। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ একরামুল হক সিদ্দিকী, এমজেএসকেএস এর নাগেশ্বরী পৌরসভার ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়,  সংগঠনটির প্রকল্প কমিটির আহ্বায়ক মোঃ আকতারুল মাহমুদ, সদস্য মোঃ মেহেদী হাসান, শারমিন আক্তার, মাহমুদা আক্তার, আয়সা সিদ্দিকা এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাশেল মিয়া।

নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির একটি শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রীদের মাঝে মাদকের ভয়াবহতা ও এর কুফল নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্ট ট্রেইনার ও সংগঠকবৃন্দ। এ সময় শ্রেণীকক্ষের দেওয়ালে সচেতনতামূলক বিভিন্ন ফেস্টুন ও পোস্টার প্রদর্শন করা হয় এবং নাস্তার ব্যাবস্হাসহ  সাবান উপহার দেয়া হয় সকল শিক্ষার্থীদের জন্য। 

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:

​"মাদককে না বলি, সুস্থ সমাজ জীবন গড়ি"

​"মাদককে ছাড়ুন, পরিবারকে ভালোবাসুন"

​"মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও নিরাপদ থাকি"

​কাউন্সিলিং সেশনে বক্তারা বলেন, মাদক তরুণ সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে ছাত্রজীবন থেকেই মাদককে কঠোরভাবে 'না' বলতে হবে। পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই সেশন থেকে।

Tag
আরও খবর