নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ : গাছের গুড়ির সাথে ঘের বিচ্ছিন্ন হয়ে সর্বশান্ত মৎস্য উদ্যোক্তা সিদ্দিক

বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটতো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবুবকর সিদ্দিকের। স্বপ্ন দেখছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারের হাল ধরবেন এই যুবক। এমন স্বপ্ন নিয়ে আয়নালেরঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন তিনি। জাল, বাঁশ, ড্রামসহ অন্যান্য উপকরণ দিয়ে দুইটি ঘেরে তৈরি করে ২০টি খাঁচা। ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ভাসমান ঘর ও কাজ করার জন্য একটি নৌকা।

অবশেষে সেই ঘেরে ছেড়ে দেন তেলাপিয়া মাছের পোনা। গেলো ১ বছরে তার ঘেরে একেকটা মাছের ওজন হয়েছিলো প্রায় আধা কেজি। এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ, মাছের পোনা ও খাবার ক্রয়, কর্মচারীদের মজুরীসহ তার খরচ হয়েছে ১০ লক্ষাধিক টাকা। এই টাকা যোগান দিতে ধারদেনা করতে হয়েছে তাকে। এ অবস্থায় আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিষেই প্রবল স্রোতে ভেসে যায় সেই স্বপ্ন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের। বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ। যা ছিলো সেগুলোও ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন সর্বশান্ত হয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই মৎস্য উদ্যোক্তা। এদিকে ওই ঘেরে মৎস্য উদ্যোক্তা নিজেসহ ঘেরে প্রতিনিয়ত কাজ করতো আরও ৩ জন কর্মচারী। মৎস্য ঘেরের কর্মচারী হাফিজুর রহমান মিয়া, আমিনুল ইসলাম ও হাফিজুল ইসলাম জানান, এই ঘেরের মাধ্যেমে কাজের সুযোগ পেয়ে তারাও খুশি। এই তাদের সংসার চললেও এখন কর্মহীন হয়ে পড়েছেন তারাও। ফলে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্য দিয়ে চলছে তাদের সংসার। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, প্রতিনিয়ত মৎস্য ঘরে শ্রম দিত আবু বকর সিদ্দিক। তার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আসলেই কষ্টকর। তাই তার পাশে দাঁড়াতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের মাছের ঘের পানির স্রোতে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা পরিদর্শন করেছি।

এর আগেও কয়েকবার ঘের পরিদর্শন করে পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রকল্পের আওতায় এনে ক্ষতি পুষিয়ে নিতে তাকে সহায়তা করা হবে।


Tag
আরও খবর