শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মেধা অনুপ্রেরণার লক্ষ্য নিয়ে স্বপ্নচারী সংগঠনের উদ্যোগে দু’দিনব্যাপী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অনুষ্ঠান রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সমাপ্ত হয়।
শনিবার সকালে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “তুলি আর রঙে আঁকি, স্বপ্ন দেখি আগামী”—এই স্লোগানকে সামনে রেখে ছোট্ট শিল্পীদের আঁকা ছবিতে ফুটে ওঠে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। বিজয়ীদের পরদিন সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। “বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারছে না”—এই বিষয়কে কেন্দ্র করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহণ করে। প্রাণবন্ত উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়।
একই দিন বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং জুনিয়রদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। বিকেল ৫টায় সমাপনী ঘোষণার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন স্বপ্নচারীর সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৬ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে