নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ বলেন, “পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত দেশের অস্থিতিশীল পরিবেশে আমরা কোনো নির্বাচন মেনে নেব না।” তিনি আরও বলেন, “যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে। তাই অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।” আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন চাওয়ার অর্থই হয় না। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিঞা। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে বিকেল সাড়ে ৫টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কামিল মাদ্রাসার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বলেন, পি-আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণ ভোটাধিকার ফিরে পাবে না।

Tag
আরও খবর