নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামায়াত ক্ষমতায় এলে সারের জন্য আত্মাহুতি দিতে হবে না- এডভোকেট ইয়াসিন আলী

দুইশ টাকার সার আজ বিক্রি হচ্ছে ষোলশ টাকায়- এই অভিযোগ তুলে কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের আর সারের জন্য লাইনে দাঁড়াতে হবে না। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণ দেওয়া হবে।

তিনি আরও বলেন,ইসলামি শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আতাউর রহমান বলেন, যুগের পর যুগ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের দাবি উপেক্ষিত হয়েছে। তবে সংগঠিত শক্তির সামনে আর কোনো অবহেলা টিকতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কৃষি আইডি কার্ড কৃষকদের জন্য নতুন পরিচিতি ও মর্যাদা এনে দিয়েছে, যা ভবিষ্যতে অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আমীর জামায়াতে ইসলামী আব্দুল মান্নান মিয়া বলেন, কৃষকই দেশের প্রাণশক্তি। কৃষককে সম্মান না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি এরশাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এমদাদুল হকসহ স্থানীয় কৃষক-শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে প্রায় ২হাজার কৃষকের মাঝে কৃষি আইডি কার্ড বিতরন করা হয়। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান আয়োজকরা।কৃষি কার্ড হাতে কৃষকদের মুখে ফুটে ওঠে আনন্দ। তারা বলেন, এই স্বীকৃতি আগে কখনো পাইনি। এখন আমরা গর্বিত ও সংগঠিত।

Tag
আরও খবর