নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়গঞ্জে দুধকুমার নদের ভাঙনে এক মাসে বিলীন ৮০ পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

‎নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ শতশত একর ফসলী জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শতশত পরিবার।

ভাঙন ঠেকাতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে ‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চর দামালগ্রাম উত্তর তীর সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন গেলো এক মাসে প্রায় ৮০টির মতো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পরিবারগুলো স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কেউ কেউ অন্যে জায়গা কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও ভাঙনের তীব্রতায় দিশাহারা হয়ে পড়েছেন তারা। স্থানীয়দের দাবি ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে গৃহহীন হয়ে পথে বসতে হবে নদী তীরবর্তী আরও কয়েকশ পরিবারকে। এছাড়াও পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদরাসা হুমকির মুখে রয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করলে সেগুলোও অল্প কিছুদিনের মধ্যেই সেগুলোও বিলীন হয়ে যাবে বলে আসঙ্কা তাদের।

‎এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, স্থানীয় পল্লী চিকিৎসক নরনবী মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন ও সাফেরউদ্দিন ব্যাপারী প্রমুখ।

Tag
আরও খবর