নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে প্রাণ গেল শিশু মুন্তাহা’র

নাগেশ্বরীতে বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ কন্যা। নিহত শিশু মুন্তাহা'র  নানা ফজলু ও মজনু মিয়া জানান, ছোট্ট নাতনীটি স্কুলে পড়াশোনার জন্য তাদের কাছে এসেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তাকে হারাতে হলো।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, খেলার সময় তিনতলার বারান্দা থেকে পড়ে যায় মুন্তাহা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে থেকে রংপুর মেডিকেলে পাঠানোর পথে তিস্তা সেতুর কাছে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, স্কুল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করেন না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে স্কুল কর্তপক্ষ ও নিহতের পরিবার থেকে কিছু জানায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার পরেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


 


Tag
আরও খবর