নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় সাব ডিলারের জরিমানা

নাগেশ্বরী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ জরিমানা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিব্বির আহমেদ।

দণ্ড পাওয়া আব্দুস ছামাদ গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্সের মালিক।

সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম গাবতলা বাজারের ওই সাব ডিলারের কাছে সার ক্রয় করতে গেলে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া এক হাজার ৮০০ টাকা নেওয়া হয়। তবে সরকার নির্ধারিত মূল্য রয়েছে এক হাজার ৩৫০ টাকা।

এ সময় দাম বেশি নেওয়ার প্রতিবাদ করলে অন্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে কচাকাটা থানা-পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।

পরে বল্লভেরখাষ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সারের দাম বেশি রাখার প্রমাণ পান। বিষয়টি নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছেন। তবে দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর।”

এ সময় নাগেশ্বরী উপজেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ওসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর