" মানবজাতির কল্যাণে এগিয়ে আসি সেবাদানে " এই স্লোগানকে মুখরিত করে আজ ২৯ আগস্ট (শুক্রবার) নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর ৪র্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়াম হল রুমে স্বেচ্ছাসেবী মিলনমেলা - ২০২৫ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা দেয়া হয় সংগঠনের কাজকে গতিশীল করার জন্য।
এসময় আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মোঃ জামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ মোস্তফা কামাল, নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা জনাব মোঃ সাইদুল ইসলাম, উপদেষ্টা, কুড়িগ্রাম জেলা সন্মেলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
উক্ত মিলনমেলায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রাসেদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম, তিনি বলেন আমাদের সংগঠন এখন ৫ম বছরে পদাপর্ণ করবে। আপনাদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য। আর একটি সংগঠনে পরামর্শ অনুযায়ী কাজ করে সংঘবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বছরের পর মানব জাতির কল্যাণে।
৬ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে