আজ ৪ আগষ্ট (সমবার) নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন "আমার চোখে জুলাই বিপ্লব ও শহীদদের স্মরণে" মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিম রেজা।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন আমাদের সবাইকে স্বপ্ন নিয়ে বাঁচতে হবে সেই স্বপ্নের লক্ষে এগিয়ে যাইতে হবে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সবাইকে সহাযোগিতা করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্হানীয় জনগণ।
৬ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে