নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। ফকিরের হাট বাজার থেকে শুরু হয়ে নেওয়াশী হাট, এগারোমাথা বাজার ও গাগলা বাজারে পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান, সদস্য নুরুল আমিন সিদ্দিকী, মাহফুজার রহমান আপেল, জাহিদুল ইসলাম খান এবং জাহাঙ্গীর বাদশা টুটুল সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ বলেন,

“দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।”

গোলাম রসুল রাজা বলেন, “এই ৩১ দফা হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের সেতুবন্ধন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন জরুরি।”

শফিউল আলম শফি বলেন, “বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এ থেকে মুক্তি পেতে হলে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

মোজাম্মেল হক দুদু বলেন, “এই পথসভা ও লিফলেট বিতরণ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি বিপ্লবের আহ্বান। দেশের প্রতিটি নাগরিককে এই ৩১ দফা বুঝতে হবে, জানতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির এই শান্তিপূর্ণ প্রচার-প্রচারণা কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে ইউনিয়ন থেকে ইউনিয়নে, ঘরে ঘরে।

লিফলেট বিতরণকালে বাজারগুলোতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যায়। অনেকে লিফলেট পড়ে নেতাকর্মীদের কাছে জানতে চান ৩১ দফার বিস্তারিত।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে ইউনিয়ন পর্যায়ে পথসভা ও গণসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে।

Tag
আরও খবর