নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষিবিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিওকর্মী ও কৃষকদের নিয়ে এ অনুষ্ঠান হয়।



উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এবং স্বগত বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা অফিসার শাহরিয়ার হোসেন। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ। শেষে পার্টনার প্রোগ্রামের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর