আজ ২৭ জুন (শুক্রবার) "হাসো, খেলো, সুস্হ থাকো" এই স্লোগানে ঈদ আনন্দ ক্রিকেট টুর্নামেন্ট ও মিলনমেলা ২০২৫ এর মাধ্যমে নাগেশ্বরী উপজেলার ৩ নং বামনডাঙ্গা ইউনিয়নে তেলেয়ানির পাড়ে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৩ নং বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবেদ আলী।
উক্ত খেলার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন এইচকে ফ্রেন্ডশিপ রাইর্ডাস ভিএস স্প্রিট ড্রিমারর্স। প্রথম ইনিংসে এইচেকে ফ্রেন্ডশিপ রাইডার্স ১০৮ রান করে রানার্সআপ এবং স্প্রিট ড্রিমারর্স দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করে চাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন শাওন - ৩০৮ এবং ৩০৩ রান ও ২৫ উইকেট পেয়ে টুর্নামেন্ট সেরা হন মোঃ তুষার প্রধান।
পরবর্তীতে টিপিএল টুর্নামেন্টে চাম্পিয়ন টিম ও রানার্সআপ টিমকে পুরুষ্কার, নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
৬ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে