নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ইউএনওর উদ্যোগে কৃষি প্রণোদনায় কৃষকের মুখে হাসি

কৃষকের মুখে হাসি ফোটাতে আবারও কার্যকর পদক্ষেপ নিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৭০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহম্মেদ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও বলেন, “সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে। উৎপাদন ব্যয় কমিয়ে চাষে উৎসাহ দিতেই এই প্রণোদনা।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন। 

কৃষি দপ্তর সূত্র জানায়, প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৭০০ জন কৃষক এ সুবিধা পেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  প্রেসক্লাব নাগেশ্বরী'র সভাপতি রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান, মো. আ. আলিমসহ গণমাধ্যমকর্মী ও কৃষকবৃন্দ।

সুবিধাভোগী কৃষকেরা জানান, সময়মতো এ সহায়তা পেয়ে তারা চাষাবাদে উৎসাহিত হয়েছেন। তারা বলেন, “এবার মাঠে নামা সহজ হলো। সরকার ও ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা।”বক্তারা বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে প্রণোদনা বিতরণ করায় কৃষকদের মধ্যে আস্থা বেড়েছে। এই ধরনের সময়োপযোগী উদ্যোগ কৃষিতে গতি আনবে বলেও মন্তব্য করেন তারা।

Tag
আরও খবর