নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সংবাদ প্রকাশের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে অবদান রাখায় সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়

যেখানে অনেকেই নীরবতা বেছে নেয়, সেখানে একটি সাহসী কলম সত্য উচ্চারণে পিছপা হয়নি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রোথিত একটি অন্যায় বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করে একজন গণমাধ্যমকর্মী দেখিয়ে দিলেন, সাংবাদিকতাও হতে পারে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আর এই সাংবাদ প্রকাশের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়। তিনি এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং সাংবাদিকদের সংগঠন ‘নাগেশ্বরী প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উত্তর জনপদের জনপ্রিয় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘নয়া খবর’র সম্পাদক ও প্রকাশক হিসেবেও রয়েছেন। 

তাঁর পেশাজীবনে বাল্যবিয়ে প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার মূল্যায়ন করে “আরডিআরএস বাংলাদেশ”-এর সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং সমৃদ্ধি কর্মসূচির আওতায় রোববার (২২ জুন) বিকাল ৪টায় নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত “উপজেলা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিয়ে বিরোধী ম্যারাথন/সাইকেল র‌্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা  নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফির সভাপতিত্বে এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল সাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ।

Tag
আরও খবর