নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদকের বিরুদ্ধে এক কণ্ঠে জনতার মানববন্ধন, ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তাল নাগেশ্বরী

নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে নতুন মাত্রা যোগ হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা সদরের ভুরুঙ্গামারী সড়কে হাজারো মানুষ একত্রিত হয়ে মাদক নির্মূল এবং মিথ্যা মামলার প্রতিবাদে এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সাঞ্জুয়ারভিটা এলাকার সচেতন জনগণের দাবি, সম্প্রতি যেসব ব্যক্তি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদেই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী, সমাজকর্মীসহ নানা পেশার মানুষ। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এখনই সময় একযোগে রুখে দাঁড়ানোর।

উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, ইসলামী আন্দোলন নেতা হারিসুল বারী রনি, জামায়াত আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির নেতা হাজী সোহেল, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি স্মারকলিপি প্রদান করে মাদকবিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ষড়যন্ত্রমূলক মামলাগুলোর দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।

এলাকাবাসীর মতে, নাগেশ্বরীতে মাদকের ভয়াবহতা ঠেকাতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে, জনগণকেও সাহসী ভূমিকা রাখতে হবে। আজকের প্রতিবাদ সেই গণসচেতনতারই স্পষ্ট বহিঃপ্রকাশ।

Tag
আরও খবর