নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিতে মোঃ গোলাম রসুল রাজাকে আহ্বায়ক ও মোঃ মোখলেছুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার), যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক মোঃ একেএম তানজীমুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক দুদু, যুগ্ম আহ্বায়ক মোঃ নজির হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর মোহাম্মদ আল আমিন। সদস্য সচিব: মোঃ মোখলেছুর রহমান।

সদস্য হিসেবে আছেন মোঃ নুরনবী দুলাল, মোঃ রফিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ মাহফুজার রহমান সিদ্দিকী, মোঃ আঃ সালাম (বিএসসি), এসএম জাহাঙ্গীর বাদশা (টুটুল), মোঃ নূরল আমিন সিদ্দিকী (নেওয়াশী), মোঃ ইব্রাহীম হোসেন, জাহিদুল ইসলাম খান, আজিজুল হক (ভিতরবন্দ)।

উল্লেখ্য, এই কমিটি অনুমোদন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মাধ্যমে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।

দলীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।”

Tag
আরও খবর