নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে  উপজেলার বাসস্ট্যান্ডে শুক্রবার বিকেলে   এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্ঘন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায়  ফাইফ স্টার কাউন্টারে ২ হাজার টাকা এবং একই আপরাধে বিএসসি মোড়ে নুর এক্সপ্রেস   কাউন্টারে ১ হাজার ৫০০ শত   টাকা মোট দুইটি টিকিট কাউন্টারকে ৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন  সহকারী কমিশনার ( ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মাহমুদুল হাসান।

তিনি আরো জানান ঈদ শেষে মানুষগুলো জীবিকার তাগিদে আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে।

এ সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এক শ্রেণীর পরিবহন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের সত্যতা মেলায় তাদের জরিমানা করা হয়।

ভোগান্তি ছাড়া যেনো মানুষ কর্মস্থলে ফিরতে পারেন সে লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। 

এ সময় উপস্থিত  প্রায় ৪০ জন যাত্রীর প্রদানকৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানা পুলিশ।

Tag
আরও খবর