নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের চাঁদাবাজীর প্রতিবাদে ও গেফতারের দাবিতে মানবন্ধন

কুড়িগ্রামের চাঁদাবাজ ও কথিত সাংবাদিক আলমগীর হোসেনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজী ও নাগেশ্বরীর প্রকৃত সাংবাদকিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার প্রতিবাদ ও তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে শনিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় ভূরুঙ্গামারী সড়কের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এস সাগর, দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, নয়া দিগন্তের প্রতিনিধি খলিলুর রহমান, কালবেলার প্রতিনিধি আব্দুল মোমেন, একাত্তর বাংলা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু, এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভ‚রুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, জনকণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল এসএর প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ। এছারাও আরও অর্ধশতাধিক সংবাদকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন কুড়িগ্রামের কথিত সাংবাদিক আলমগীর হোসেন দৈনিক বাংলাদেশ কণ্ঠ ও সোনালী খবর পত্রিকার নাম ব্যবহার করে নাগেশ্বরী উপজেলাসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ইটভাটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে চাঁদাবাজী করে বেড়ায়। চাঁদার টাকা না দিলে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদের মাধ্যমে মানুষকে হয়রানী করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এভাবে নাগেশ্বরী উপজেলার প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এক পর্যায়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে গিয়ে ঈদের সেলামীর নাম করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যা সংবাদ প্রচারের হুমকী দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীসহ স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করতে চাইলে কথিত ওই সাংবাদিক আলমগীর হোসেন ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে পার পেয়ে যায়। পরদিন শুক্রবার কথিত ওই সাংবাদিক নাগেশ্বরীর প্রকৃত সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা, বানোয়ট ও মনগড়া কথা লিখে পোস্ট করে ও সংবাদ প্রচার করে। এছাড়াও মানবন্ধনে কথিত ওই সাংবাদিককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোড় দাবি করেন বক্তারা।

আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে বাংলাদেশ কণ্ঠ, দৈনিক সোনালী খবর এবং দৈনিক আলোর সময় পত্রিকায় চুক্তিভিত্তিক বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। এছাড়াও সে মোগলবাসা ইউনিয়ন যুবলীগের সক্রীয় নেতা বলেও জানা গেছে।

Tag
আরও খবর