নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীনকে জোড় করে ধর্ষণ

নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট, নিলুর খামার গ্রামে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবতী হাসিনা খাতুনকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে একই গ্রামের যুবক বাবর আলী (২৮)।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ মার্চ, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাবর আলী নদীতে মাছ ধরতে যায়। একই সময়ে হাসিনা খাতুন নদীতে মাছ কুড়াতে গেলে বাবর আলী তাকে জোর করে সেকেন্দার আলীর ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।


হাসিনা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ধর্ষক বাবর আলীকে পুলিশের হাতে তুলে দেয়।


ভুক্তভোগী হাসিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।


স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল হক, যিনি হাসিনার বাবা, তিনি এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এমন জঘন্য ঘটনার উপযুক্ত বিচার না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনার আশঙ্কা থেকে যায়।

আরও খবর