নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে আনন্দ মিছিল

কুড়িগ্রামে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে দলীয় নেতাকর্মীদের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় মিছিলটি উপজেলার ডি এম একাডেমি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ও বক্তব্য প্রদান করেন নাগেশ্বরী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রসুল রাজা, সিনিয়র সহ সভাপতি মো: শফিউল আলম শফি, সাধারন সম্পাদক মো: মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, ড্যাব নেতা ডা: ইউনুছ, সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান চৌধুরী টুকু সহ আরো অনেকেই। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “নবগঠিত কমিটি দলের ভাঙন রোধ এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি। সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির এই পদক্ষেপে দলীয় কর্মসূচি আরও কার্যকর ও গতিশীল হবে বলে স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag
আরও খবর