নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে সাদ পন্থীদের তাবলীগী কার্যক্রম বন্ধের দাবিতে জুবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নাগেশ্বরীতে সাদ পন্থীদের তাবলীগী কার্যক্রম বন্ধের দাবিতে জুবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেন, যেখানে সাদ পন্থীদের তাবলীগী কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী উপজেলার স্থানীয় তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করেন। অতঃপর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘সাদ পন্থীরা তাবলীগ জামাতের মূলনীতি ও শৃঙ্খলা থেকে বিচ্যুত হয়ে ইসলামবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। তাদের কার্যক্রম বন্ধ না হলে মুসলিম উম্মাহ বিভক্তির শিকার হবে। এটি রোধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

মিছিলে স্থানীয় তাবলীগ জামাতের জুবায়ের পন্থী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে আশ্বস্ত করেন যে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ ঘটনায় স্থানীয় তাবলীগ জামাতের একাংশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তি বজায় রাখতে সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tag
আরও খবর