নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড দারুল নাজাত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোরে এসে সমাবেশ করে। এতে যোগ দেন নাগেশ্বরীর সর্বস্তরের তাওহীদ মুসলিম।

মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে তাওহীদ মুসলিমরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিল থেকে মুসলমানদের মসজিদ নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন,মাওলানা রফিকুল ইসলাম, মুফতি ছালিম আব্দুল্লাহ, জি এম এ আনছার আলী রয়েল প্রমূখ। মুফতী নজরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয় ।

Tag
আরও খবর