নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীর কচাকাটায় ডব্লিউএফপির অর্থয়নে ৯০০ মিটার বেরিবাঁধ নির্মাণ

নাগেশ্বরীর কচাকাটায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে কচাকাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আরডিআরএস এর বাস্তবায়নে দূর্যোগে ঝুঁকি হ্রাস প্রকল্প (ডিআরআর) এর আওতায় ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে ৯০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ১৫ নং কচাকাটা ইউনিয়নে দক্ষিণ জালিরচরের ইন্দ্রগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জালিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নটি ৩ ও ৬ ওয়ার্ডের ৩ সহস্রাধিক মানুষসহ শতশত হেক্টর ফসলি জমি বন্যার দুর্যোগ থেকে মুক্তি পেয়ে অঞ্চলটির মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন কচাকাটা ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন মন্ডল, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কাছিরন বেগম, আরডিআরএস এর জেলা কো-অর্ডিনেটর (ইএন্ডএইচআর) তপন কুমার সাহা, উপজেলা কো-অর্ডিনেটর আরিফুজ্জামান, মিল অফিসার সোহেল রানা প্রমুখ।

Tag
আরও খবর