নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মোঃ সাহেব আলী (৬৫) , বাঙ্গালীর বস, সরকার পাড়া, রায়গঞ্জের বাসিন্দা, যিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন, তিনি আযানরত অবস্থায় ইন্তেকাল করেছেন।

২৫ অক্টোবর শুক্রবার, এশার নামাজের আযান দেওয়ার সময় সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আজকের এ আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।

মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে। অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আযানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।

মোঃ সাহেব আলীর পরিবার ও এলাকাবাসীর জন্য এই মুহূর্তটি অত্যন্ত কষ্টের। সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হচ্ছে।

Tag
আরও খবর