নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নাগেশ্বরী থানা শাখা ইসলামি ছাত্র আন্দোলনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ উপলক্ষে বেলা ১১ টায় কলেজ মোড়ে বøাড ক্যাম্পিং, শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলিয়া কামিল মাদরাসায় বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় আল কারীম ক্যাডেট মাদরাসা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী কলেজমোড়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশ চলাকালে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামি ছাত্র আন্দোলনের নাগেশ্বরী থানা শাখার সভাপতি এমএম আবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আহমাদ শাফী, বিশেষ অতিথি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আনছার আলী রয়েল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কাজীউল হক, সাধারন সম্পাদক সাঈফ মুহাম্মদ শাহ আলম, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলিম আল আসিফ প্রমুখ।


Tag
আরও খবর