নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কচাকাটায় ভারতীর পানি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচাকাটা থানা শাখার যৌথ আয়োজনে এ  মানববন্ধন বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে। মিছিলটি কচাকাটা হাইস্কুল মাঠ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত বিক্ষোভ ও মানববন্ধন সভার আয়োজন করে। এ সময় ভারতীর পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচাকাটা থানার কেদার ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, বলদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাইদুল ইসলাম, কচাকাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী অলি মাহমুদ, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রোকনুজ্জান হৃদয়, কচাকাটা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে  ভারতীয় পানি আগ্রাসনের কারণে সৃষ্ট বন্যার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag
আরও খবর