নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

“পরিচ্ছন্ন নাগেশ্বরী আমাদের অঙ্গীকার” এ স্লোগানকে  সামনে রেখে নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।


বৃহস্পতিবার (৮আগষ্ট) দুপুরে গ্রীন ভয়েস ও নাগেশ্বরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য সংগঠন যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলার বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ চত্তরের ভিতরের অংশটুকু পরিস্কার করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যহত থাকবে।

এ সময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ,কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান ও জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, গ্রীন ভয়েস উপজেলা টিমের সভাপতি ইসমাইল হোসেন ছোটন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন সহ উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা সকলের উদ্দেশ্যে স্বপন মাহমুদ বলেন, এই দেশ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। আসুন সকলে মিলে দেশটা নতুন ভাবে সাজাই।

উপজেলার সভাপতি ইসমাইল হোসেন বলেন, 
আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকেই সচেতন হতে হবে, তাহলেই আমরা দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারব।

সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন সকলের উদ্দেশ্যে বলেন, লুটপাট ও ধ্বংস যজ্ঞ থেকে বিরত থাকুন। যেভাবে বিজয় এনেছেন, সেভাবেই সম্পদ ও জান-মাল রক্ষায় ঢাল হয়ে দাড়ান।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নেন, নাগেশ্বরী বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা, গ্রীন ভয়েস, তারুণ্যের নব প্রকাশ, নাগেশ্বরী ব্লাড ব্যাংক, নাগেশ্বরী ডিএম একাডেমী স্কাউট দল ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
Tag
আরও খবর