নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি

নাগেশ্বরীতে রাতে অভিনব কাইদায় জানালা দিয়ে চেতনানশক স্প্রে করে স্বামী-স্ত্রীকে অচেতন করে এক ভয়াবহ  চুরি সংঘঠিত হয়েছে। চোরের একটি দল শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সারে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার  দিবাগত রাত ১টার দিকে নাগেশ্বরী  উপজেলার ফকির টারী বাগডাঙ্গা গ্রামের মাসুদ রানার  বাড়ীতে এ ঘটনা ঘটে।

মাসুদ রানা জানায়, রাতের খাবার শেষে তারা রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন। এরপর শাবল দিয়ে দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারি থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। সকাল সাড়ে ৬ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে।মাসুদ রানার  স্ত্রী  জানায়, তারা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলাই ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনাসহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি স্বর্ণের গহনা ছিল। এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নিয়েছিলো লোন নেওয়া টাকাসহ প্রায় আড়াই লাখ টাকা ছিল তাদের ঘরে। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে। তিনি জানান, আর কয়দিন পরই কিস্তি দিতে হবে। কিভাবে এনজিওর লোন শোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি।

এ ছাড়াও ভুক্তভোগী মাসুদ রানা শারিরীক ভাবে একটু সুস্থতা বোধ করলে দেখতে পায়, তার ঘরে থাকা এক শত টাকা মূল্যের ৬টি নন জুডিশিয়াল সাদা স্টাম্প (মরিয়ম নামে) স্বাক্ষর করা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার  জানায় ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।  চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে । তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

ছবি : অনলাইন 

Tag
আরও খবর