নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম নাগেশ্বরীর মাহির

জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযাগিতায় প্রথম স্থান অধিকার করা গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাহির তাজওয়ার নাঈম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযাগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে খ-গ্রæপের কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সে। মাহির নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং স্বনামধন্য আবৃত্তি সংগঠন “কথক”এর নিয়মিত সদস্য। তার বাবা আব্দুস ছালাম সরকার পেশায় একজন শিক্ষক এবং মা মহসিনা বেগম কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি শিক্ষক। 

বুধবার (১৫ মে) ঢাকা আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মাহির তাজওয়ার নাঈমের হাতে প্রথম পুরস্কার হিসেবে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও উল্লেখযোগ্য কিছু বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামী ফাউন্ডেশনের মাহপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. আব্দুল হামিদ জমাদ্দার।

নাঈম এর আগেও অনেকবার আবৃত্তিতে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, জাতীয় শিশু সপ্তাহ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সংগঠন, সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার তার সাফল্যের ঝুড়িতে জমা করেছে। 

মাহির তাজওয়ার নাঈম জানায়, এবারই প্রথম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে সে অনিক খুশি। এ অর্জন তার একার নয়, এ অর্জন তার, বাবা, মা, সহপাঠি, শিক্ষক ও গুরুজনসহ এ উপজেলার সকলের। ভবিষ্যতে যাতে সে আরও ভালো কিছু অর্জন করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সকলের কাছে এ দোয়া কমানাও করে মাহির।

Tag
আরও খবর