নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৩ নেতা বহিস্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির এক নেতা ও দুই নেত্রীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মেহেদি হাসান, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম অন্যনা, মহিলা দলের সাধারণ সম্পাদক  ও উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম। বুধবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা- আলাদা  চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় এর আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‌দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।  এর আগে গত ১৩ মে তাদেরকে কারণ দর্শানোর চিঠি দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিলো।

চিঠির অনুলিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান এর কাছে পাঠানো হয়েছে।

বহিস্কৃত তিনজনের মধ্যে মেহেদি হাসান নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবয়েল প্রতীক, আমিনা বেগম অন্যনা মহিলা ভাইস চেয়াম্যান পদে কলস প্রতীক ও ফেরদৌসি বেগম মহিলা ভাইস চেয়াম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন।

নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সহ মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম জানান, বহিস্কার সক্রান্ত চিঠি হাতে পাইনি। কারণ দর্শানো চিঠি পেয়েছিলাম সেটার জবাব দিয়েছে। দল তার সীদ্ধান্ত নিতে পারে। তবে জনগণ চেয়েছে বলে নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত ভোটের লড়াই করে যাবো।

কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বহিস্কারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, দলীয় নির্দেশ অমান্য করে নির্বচনে অংশ নেয়ায় কেন্দ্র তাদেরকে বহিস্কার করেছে।

উল্লেখ আগামী ২৯ মে নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর