নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুর ৬ জনের নামে মামলা

নাগেশ্বরীতে জমি সংক্রান্ত জেরে এক অসহায় ও দরিদ্র পরিবারের উপর হামলা ও ভাঙচূরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন হামলার শিকার পরিবার। এদের মধ্যে একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর বানিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত হাজী আলিমুদ্দিন ব্যাপারীর ছেলে মজুনু মিয়ার সাথে বেমাতা ভাই আব্দুল মোন্নাফ বাবুর দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে আব্দুল মোন্নাফ বাবুর পরিবার বিভিন্ন সময় মজনু মিয়ার পরিবারের ক্ষয়ক্ষতিসহ প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। এক পর্যায়ে গত ৩০ এপ্রিল সকালে মোন্নাফ আলী বাবু, তার স্ত্রী, ছেলেসহ কয়েকজন মিলে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে, মজনু মিয়ার বাড়িতে হামলা করে ঘরের বেড়া ও দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র ভাঙচ‚র করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় মজনু মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৪৫) বাধা দিতে গেলে তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। এমনকী আব্দুল মোন্নাফ বাবুর হাতে থাকা অস্ত্র দিয়ে মাথায় কোপানোর চেষ্টা করলে ধস্তাধস্তিতে কোপটি হাতে লেগে হাত কেটে যায়। এছাড়াও সাহিদা বেগমকে বিবস্ত্র করে শ্লিলতাহানীর অভিযোগও রয়েছে নাহিদ হোসেন, নাঈম হোসেন এবং রনি মিয়াসহ হামলাকারীদের বিরুদ্ধে। পরে মায়ের আর্ত চিৎকারে ছেলে শাহিন আলম (২৫) মাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও এলাপাথারী মারপিট করতে থাকে তারা। এ সময় নাজমুল হোসেন নামের একজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে শাহিন আলমের মাথায় কোপানোর চেষ্টা করলে কোপ ঠেকাতে গিয়ে হাতের কব্জি কেটে যায় শাহিনের। এতে সে মাটিলে লুটিয়ে পড়লে খোরশেদ আলম শাহিনের বুকের উপর উঠে গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। এ সময় শাহিনের চিৎকার শুনে স্ত্রী আশা মনি এগিয়ে আসলে তাকেও মারপিট করে শ্লিলতাহানীর চেষ্টা করে এবং আশা মণির গলায় থাকা ৫৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেন ছিনতাইসহ ঘওে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এমনকী মজনু মিয়া এসে ঠেকানোর চেষ্টা করলে তাকেও মারপিট করে আহত করে। পরে হামলার শিকার আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মজনু মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, আব্দুল মোন্নাফ বাবু (৬০), খোরশেদ আলম (৫৮), আব্দুল মোন্নাফ বাবুর ছেলে নাজমুল হোসেন (৩৫), নাহিদ হোসেন (২৫), নাঈম হোসেন (২২) এবং খোরশেদ আলমের ছেলে রনি মিয়া (২৫)। পরে অভিযুক্তদের মধ্যে ১ নং আসামী আব্দুল মোন্নাফ বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। 

Tag
আরও খবর