নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে টিসিবিতে দূর্গন্ধ ভরা পঁচা চাল এ চাল খাদ্য গুদাদের নয়; বললেন কর্মকর্তা

নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নে টিসিবি’র পণ্যে দূর্গন্ধ ভরা পঁচা চাল বিতরণ করায় সুবিধাভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের দাবী, অভিযোগ করেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা বলছেন এসব চাল গুদাম থেকে দেয়া দেয়নি। এছাড়াও ওজনে কম দেয়ার অভিযোগও রয়েছে চাল বিতরনকারীর বিরুদ্ধে।

স্বল্পমূল্যে সাধারণ মানুষের মাঝে প্রতিমাসে একবার করে বিতরণ করা হয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য। সোমবার (২৯ এপ্রিল) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে গেল মার্চ মাসের টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। এবারে তিন হাজার ২৬০ জন সুবিধাভোগীর মাঝে ৩৪০ টাকায় এক কেজি চিনি,  দুই কেজি মশুর ডাল ও পাঁচ কেজি করে চাল দেয়া হয়। কিন্তু যেসব চাল বিতরণ করা হয়েছে সেসব খাবার অযোগ্য চাল। এছাড়াও পণ্য ওজনে কম দেয়ার অভিযোগও ওঠে।    

সোমবার দুপুরে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ ভবন থেকে বিতরণ করা হচ্ছে টিসিবির পণ্য। একাধিক সুবিধাভোগীরা অভিযোগ করেন, যে চাল দেয়া হচ্ছে সেগুলো দূর্গন্ধে নাকে নেয়া যায়না। কালো ও পোড়া রং এর। চালে পাথর, ইটের টুকরা, ধুলোবালুতে ভরা। দেখা যায়, ৫০ কেজি ওজনের চালের বস্তা, পাঁচ কেজি করে ১০ জন সুবিধাভোগীকে একসঙ্গে দেয়া হয়। তারা বাইরে গিয়ে মেপে চাউলের বস্তায় কম পাওয়া যায়। এছাড়াও ওজনে কম ছিলো মশুর ডাল ও চিনিতেও। টিসিবি’র পণ্য নিতে আসা ইউনিয়নের সোনাইরখামার এলাকার শাহাদত হোসেন, বড়বাড়ী এলাকার শাহজাহান আলী, পশ্চিম রায়গঞ্জ এলাকার মামুন মিয়া, সাপখাওয়া এলাকার মমিনসহ অনেকে জানান, তারা সবাই দূর-দূরান্ত থেকে টিসিবির পণ্য নিতে এসেছেন। কিছু টাকা বাঁচাতে আসলেও যে চাল দেয়া হচ্ছে পঁচা চাল। সব পণ্যের ওজনে কম দেয়া হচ্ছে। এমন অভিযোগ সবার। পশ্চিম রায়গঞ্জ এলাকার আলিউল মন্ডল বলেন, আমাক যে চাউল দিচে, সেগলা গরু খাবার নোয়ায়। পরে রাগ করি বদলে নিচি। ওগলাও পচা। একটু ভাল। 

কথা বলে জানা যায়, রায়গঞ্জ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করার দায়িত্ব মেসার্স রাশেদ এন্টারপ্রাইজের হলেও চাল বিতরণ করছেন হাসনাবাদ ইউনিয়নের মেসার্স রুস্তম আলী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো. রোস্তম আলী বাদল। এখানে রোস্তম আলী বলেন, খাদ্য গুদাম থেকে যে চাল দিয়েছে সেই চাল বিতরণ করছেন তারা। তিনি জানান,  রাশেদ এন্টারপ্রাইজ থেকে তিনি সাব ডিলারি নিয়ে পণ্য বিতরণ করছেন। 

এ নিয়ে কথা হলে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল ক্ষোভ করে বলেন, এতো নিন্ম মানের চাল, যা একেবারই খাওয়ার অনুপযোগী।

Tag
আরও খবর