নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে অসচ্ছল পরিবার পেলো ৬ টাকায় ব্যাগ ভর্তি বাজার

নাগেশ্বরীতে গরীব, অসচ্ছল ও নিন্ম আয়ের মানুষের মাঝে নামমাত্র ৬ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি করেছে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসের এই ঊর্ধ্বমূখী বাজারে মাত্র ৬টাকায় ব্যাগভর্তি সবজির বাজার কিনতে পেরে খুশি নিন্ম আয়ের মানুষ। গতকাল বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এসব সবজি বিক্রির উদ্বোধন করেন উপেজলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, সমাজসেবা অফিসার জামাল হোসেন, সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদেরসহ অনেকে।

উদ্বোধনী দিনে নাগেশ্বরী পৌরসভা এলাকার ২ শতাধিক হত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে এক কেজি পরিমাণ আলু, এক কেজি পরিমাণ গাজর, এক কেজি পরিমাণ বেগুন,  এক কেজি পরিমাণ ঢেঁড়স,  এক কেজি পরিমাণ করলা, এক কেজি পরিমাণ শসা, একটি মিষ্ট কুমড়া, একটি বাঁধাকপি বিক্রি করে সংগঠনটি। যার বাজার মূল্য প্রায় ৩০০ টাকা। মাত্র ৬ টাকার মধ্যে এতগুলো সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। তারা জানান রমজানের এই ঊর্ধ্বমুখি বাজারে ৮ প্রকার সবজি তাদের সংসারে ৫-৭ দিনের সবজি বাজারের খোরাক জোগাবে।
হতদরিদ্র সবিজি ক্রেতা আদরী বেগম ও জোসনা বেগম জানায়, তারা কখনও একবারে এত টাকার বাজার  কিনতে পারেনি। আজ মাত্র ৬টাকায় এতগুলো বাজার করতে পেরেছে বলে অনেক খুশি তারা। এসব বাজার ঘরে থাকলে তাদের কয়েকদিনের জন্য আর কাচা বাজার করতে হবে না।
বাহাদুর আলী নামের আরেকজন ক্রেতা জানান, বর্তমান সময়ে ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগের তলাই ঢাকে না। সে জায়গায় আজ দরিদ্র মানুষরা মাত্র ৬ টাকায় ব্যাগভর্তি বাজার পেলো। এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান, গরীব, অসচ্ছল ও নিন্ম আয়ের মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে আমাদের এই সংগঠন। এর আগে আমরা ২ টাকায় ৮০ টাকার ইফতার বিক্রি, ১০ টাকায় শাড়ি-লুঙ্গি বিক্রিসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছি। এসব কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আমরা আজ নাম মাত্র ৬ টাকায় সবজি বিক্রি করছি। আমরা এ উপজেলার ৩ হাজার পরিবারের মাঝে ৬ টাকার সবজি বিক্রি কার্যক্রম অব্যাহত রাখব। আমরা মূলতঃ ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য ৬ টাকা করে সবজি বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

Tag
আরও খবর