নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ২ টাকায় মিলছে ৮০ টাকার ইফতার

পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের জন্য ২ টাকায় ইফতার বিক্রি করে সাড়া ফেলেছে একটি সেচ্ছাসেবী সংগঠন। রমজানের পবিত্রতা রক্ষা আর অসচ্ছল, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে ভালোমানের ইফতার কিনে খাওয়ার সুযোগ দিতে নামমাত্র টাকায় ইফতার বিক্রি করে উপজেলার সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে ‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন চারাঞ্চল ও দরিদ্র পরিবারের মাঝে ২টাকায় ইফতার বিতরণ করছে তারা। মাত্র ২ টাকায় ৮০ টাকা মূল্যের ইফতার পেয়ে অনেক খুশি নিন্ম আয়ের মানুষ। সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানিয়েছেন পুরো রমজান জুরে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। পবিত্র রমজানে অনেক পরিবারের ইফতার কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাদের পরিবার পরিজন নিয়ে অন্তত একবেলা ভালো মানের ইফতার করার সুযোগ করে দিতেই তাদের এই উদ্যোগ। কিছু কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে ইফতার বিক্রি করলেও বেশিরভাগই বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিক্রি করেন তারা। শুধু ইফতারই নয় এর আগে বিভিন্ন অঞ্চলে সংগঠনটি ৭ টাকায় ব্যাগভর্তি কাচা বাজার বিক্রি করে সাড়া ফেলেছে সংগঠনটি। এ কার্যক্রমও তাদের অব্যাহত রয়েছে। এমনকি রমজানের শেষের দিকে ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি বিক্রি করবেন বলেও জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক। সবশেষ গত ২৫ মার্চ ভিতরবন্দ বাজারে ১০০ পরিবারের মাঝে ২ টাকায় ইফতার বিক্রি করেন  এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইফনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি। এছাড়াও ২৬ মার্চ নাগেশ্বরী পৌর শহরে ২ টাকায় ইফতার বিক্রি করেন তারা।

স্থানীয় মজিবর রহমান, আব্দুস সালামসহ অনেকে জানান, দারিদ্রতার কারনে তারা সচরাচর স্ত্রী সন্তানদের নিয়ে ভালো মানের ইফতার কিনে খেতে পারেন না। ফুল সংগঠনের মাধ্যমে মাত্র ২ টাকায় ইফতার পেয়ে আনন্দিত তারা। সমসের আলী নামের এক দিনমজুর বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র চকলেট ব্যাতিত ২ টাকার কোনো খরচ পাওয়া যায়না। সেই জায়গায় তারা ৮০ টাকা মূল্যের তেহরি প্রদান করছেন। এটি অবশ্যই প্রশংসনীয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, আমাদের অঞ্চলে এখনও অনেকে আছেন যারা পবিত্র রমজানে ইফতারে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেন। এরকম যারা অসহায় ও দরিদ্র পরিবার রয়েছে তাদেরকে আমরা নামমাত্র ২ টাকায় ইফতার বিক্রি করছি। যাতে তারা বলতে না পারে যে ত্রাণ হিসেবে এই ইফতার পাচ্ছেন। সে কারণে আমরা বেশিরভাগ চরাঞ্চলে এসব ইফতার বিক্রি করছি। এভাবে আমরা এই রমজানে ১০ হাজার মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রি করব ইনশাআল্লাহ। ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভালো কাজ করে আসছে। আমার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে মাত্র ২টাকায় ইফতার বিতরণ করায় আমি সংগঠনটিকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।


Tag
আরও খবর