নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত

নাগেশ্বরীতে মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯জন আহত হয়েছেন। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আসঙ্কাজনক। এদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন আহত হলে তাদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক। এদের মধ্যে একজন শিশু, নারী, বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের শালমারা এলাকার আব্দুল আউয়ালের স্ত্রী ফাতেমা বেগম (৫০), গোলাম মওলার ছেলে ফুয়াজ (০৩), রায়গঞ্জ ইউনিয়নের তরঙ্গেরকুটি এলাকার বেলাল হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৫), বড়বাড়ী এলাকার গুলজার আলীর ছেলে রিপন মিয়া (১৭), মিনাবাজার এলাকার দেলবর আলীর ছেলে আলতাফ হোসেন (৩০), রামখানা ইউনিয়নের সিংরিয়ারপাড় এলাকার অজো ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৬০), পৌরসভার বলদিটারী এলাকার মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৭০) এবং ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার এলাকার মোশারফ হোসেনের ছেলে শাকিল মিয়া (২০)। অপরদিকে দুর্ঘটনার পরই মাইক্রো চালক আব্দুল হান্নান পলাতক রয়েছে। তার বাড়ি কচাকাটা এলাকায় বলে জানা গেছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ জানান, দুর্ঘটনায় আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর