নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কবিতার নাম মানবতা

মানবতা

মোঃ জাহিদুল ইসলাম খান


মানবতা এক বিস্ময়কর গুণ, 

মানুষের জন্য হৃদয়ে যে ব্যথা

আত্মায় যে দহন জ্বলজ্বল করে

আনন্দ  এবং অশ্রুতে লেখা,

হৃদয়ের প্রশান্তি যে কাজে

মানবিকতা তাকেই বলে।


দূরবর্তী দেশ থেকে জনাকীর্ণ রাস্তায়

মানুষের মুখে ও অন্তরে,

সরল আত্মিক টানে দেখানো উদারতা 

প্রতিটি কাজে মনুষত্বের বহি:প্রকাশ।

ইতিহাস না পরে ইতিহাস গড়ার বাসনা

মনুষত্বের এক নিখাদ নিদর্শন।


সমাজ মেরামত করার আকাঙ্খা 

দেশ ও সমাজের ক্রান্তিকালে 

ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ, 

একে অপরকে তুলে ধরার 

সুতীব্র মানসিক শক্তির প্রদর্শন মানবিকতার সুস্পষ্ট প্রমান।


স্বপ্ন দেখার ও দেখানোর দু:সাহস 

এমন একটি সমাজ গড়তে 

যেখানে সকলে আলোকিত হতে পারে, 

সহানুভূতিই একমাত্র পথ প্রদর্শক 

দুর্দশার মধ্যে একে অপরকে 

সম্মান ও শ্রদ্ধাবোধের জন্ম দেয়।


পরের কষ্ট বেদনা ভাগ করে নেওয়া 

বিনিময় হীন ভালবাসায় আলিঙ্গন মানবতার চরমতম প্রদর্শন 

পরশ্রীকাতরতা ভুলে পরের জন্য

হৃদয়ে সুতীব্র তাড়না উপলব্ধি 

মানুষ হিসেবে নিজেকে সমুন্নত করে।


নিজেকে বিপন্ন করে হলেও 

অন্যের পাশে থকার প্রেরণা,

অকুতোভয়,ঘৃণা,হিংসা হীন

আজন্ম প্রাপ্তি বিহীন কাজের টান।

নিজেকে বিলীন করে দেয়ার তাড়না

মানবিক স্বেচ্ছাসেবীর মূল মন্ত্র।

Tag
আরও খবর