নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ছেলেকে খাবার দিতে গিয়ে প্রাণ গেল বাবার

নাগেশ্বরীতে মাদরাসা পড়ুয়া ছেলেকে খাবার দিয়ে ফেরার পথে বাসচাপায় মহিজউদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরই রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের পাথারি মসজিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিজউদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদরাসায় নিহত মহিজউদ্দিনের ছেলে পড়াশোনা করে। সকালে তিনি ছেলের জন্য মাদরাসায় খাবার নিয়ে যান। পরে বাড়ি ফেরার পথে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

 নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর