নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের আয়োজনে নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য বুলবুল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, সমাজসেবা অফিসার জামাল হোসেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহিদ, বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু, নাগেশ্বরী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মাননব জমিন প্রতিনিধি এম সাইফুর রহমান, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, মানব কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আমাদের প্রতিদিনের প্রতিনিধি ডা. শেখ মো. নুর ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি নুর-ই-আলম সিদ্দিক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বণিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাদের বাবলা, জাতীয় ছাত্র সমাজ নেতা নাজমুল ইসলাম লেবু, প্রচেষ্টা পাঠাগারের সভাপতি মমিনুল ইসলাম নাহিদসহ অনেকে।

Tag
আরও খবর