নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

নতুন বছরের শুরুতে প্রাণের বই উৎসব আর নতুন বইয়ের ঘ্রাণে পুলকিত ও আনন্দিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিশু কিশোর শিক্ষার্থীরা।

নতুন বই হাতে পেয়ে চোখে মুখে নতুন আনন্দ বলে দেয় বছরের প্রথম দিন থেকেই নিজেকে আবিষ্কার করবে নতুন করে। এ আনন্দ আর খুশি শুধু শিক্ষার্থীদের মাঝেই নয় এই আনন্দ অভিভাবকদের মাঝেও। নতুন বছরে বিনামূল্যে বই পেয়ে খুশি তারাও।

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করলে এমন উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সোমবার সকাল ১০টা থেকে নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ এবং ডিএম একাডেমি বিদ্যালয়ে এসব বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী উপজেলার ১৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শতধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টার গার্টেনর ৩২ হাজার শিক্ষার্থীকে একযোগে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। এছাড়াও ৭৯টি মাধ্যমিক বিদ্যায়য়ে ২ লাখ ৬৬ হাজার ৮শ, ৩৯টি দাখিল মাদরাসায় ১ লাখ ১০ হাজার ৪শ এবং ৬০টি ইবতেদায়ী মাদরাসায় ১ লাখ ২০ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক, ডিএম একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর